Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণ

আশরাফুজ্জামান, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুজ্জামান, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 

গৌরবময় পথচলার ৩৪ বছর পূর্ণ করে ৩৫তম বর্ষে পদার্পণ করেছে উত্তরবঙ্গের বহুল প্রচারিত দৈনিক যুগের আলো। এ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যুগের আলোর উপজেলা প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুকের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে দৈনিক যুগের আলোর দীর্ঘ পথচলা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পাঠকের কাছে সত্য ও তথ্যনির্ভর সংবাদ পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। পরে পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারসহ উপস্থিত সাংবাদিকরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগের আলোর পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি ওমর ফারুক।

এ সময় বক্তব্য দেন পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, ৭১ টিভির উপজেলা প্রতিনিধি পাপুল সরকার, ভোরের কাগজের প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক ফেরদৌছ মিয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, আইন বিষয়ক সম্পাদক আবেদুর রহমান সবুজ, এটিএন নিউজের গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলানিউজের জেলা প্রতিনিধি মোমেনুর রশিদ সাগর, সাংবাদিক মাসুদার রহমান মাসুদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ ছাড়া অনুষ্ঠানে কালবেলার প্রতিনিধি মিলন মন্ডল, সাংবাদিক মাসুদ রানা, ফজলার রহমান, মিলন মিয়া, লিমন মিয়া, কানন, এসআই ও হাবিবসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দৈনিক যুগের আলো দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের কাছে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরছে। সংবাদ পরিবেশনে তথ্যের সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠতাকে গুরুত্ব দেওয়ার কারণে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। দীর্ঘ পথচলায় উত্তরবঙ্গের সংবাদপত্র জগতে পত্রিকাটি একটি পরিচিত অবস্থান তৈরি করেছে বলেও উল্লেখ করেন তারা।

তারা আরও বলেন, সময়ের সঙ্গে সংবাদমাধ্যমের ধরন ও পাঠকের চাহিদায় পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখলে দৈনিক যুগের আলো ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও পাঠকপ্রিয় হবে।

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।