Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে মসজিদের দানকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার দারুস সালাম জামে মসজিদের নামে দানকৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও মসজিদ কমিটির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মসজিদের নামে দানকৃত জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মাসতুজা আলী ওরফে সংগ্রামসহ তিন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় স্থানীয় লোকজন ও মসজিদ কমিটির সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর মসজিদের পক্ষে মোহাম্মদ রেনু মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মসজিদের দানকৃত জমি দখলের এমন চেষ্টায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জমিটির দখল ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মসজিদ কমিটির সদস্যরা।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাসতুজা আলী ওরফে সংগ্রামসহ অন্যদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।