Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

গোপালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এডভোকেট মওলা ও গোরা খাঁ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে মওলা ও গোরা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে শিশুদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বিষয়টি বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

গোরা গ্রুপের প্রধানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি দাবি করেন, কথাকাটাকাটির একপর্যায়ে মওলা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাদের পক্ষের ১৩ জন আহত হয়েছেন।

অন্যদিকে, মওলা গ্রুপের চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে মওলা গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।