Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম

নরসিংদী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের স্বাস্থ্যসেবা, পুষ্টি ও পারিবারিক সহায়তা বিষয়ে সচেতনতা বাড়াতে ‘স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ ফ্যামিলি হেলথ ফোরাম’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ফোরামের আয়োজন করা হয়। নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সহযোগিতা করে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। স্পিকার হিসেবে বক্তব্য দেন ডা. মো. আবু কাউছার সুমন ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের পুষ্টিবিদ সুমাইয়া সিরাজী।

ফোরামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পরিবারকে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ডিরেক্টর ও লায়ন্স ক্লাব অব ঢাকা ডিলিজেন্টের প্রেসিডেন্ট ডা. জাফর আহমেদ, ম্যানেজার (হেলথ) মোফাজ্জল হোসেন এবং বিভিন্ন পর্যায়ের কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ফোরামে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় সাংবাদিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নরসিংদীর নবকণ্ঠের প্রধান সম্পাদক শান্ত বণিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।