Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক মেহেদী হাসানের ‘অপারেশন নেমেসিস’ বইয়ের মোড়ক উন্মোচন

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সাংবাদিক ও লেখক মেহেদী হাসানের দ্বিতীয় গ্রন্থ ‘অগ্নিভ সিরিজ-১: অপারেশন নেমেসিস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে লেখকের মা শামসুন্নারসহ বিশিষ্ট ব্যক্তিরা বইটির মোড়ক উন্মোচন করেন।

দেশের সামাজিক অপরাধজগৎ, গোপন গোয়েন্দা কার্যক্রম এবং চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনার নেপথ্য নিয়ে রচিত বইটি ইতোমধ্যে পাঠকমহল ও সাহিত্য অঙ্গনে আগ্রহ তৈরি করেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক মেহেদী হাসান বইটিতে সাহসিকতার সঙ্গে বিভিন্ন অজানা ও রোমাঞ্চকর বিষয় তুলে ধরেছেন। বইটি সাধারণ পাঠক ও গবেষকদের জন্য মূল্যবান একটি দলিল হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বইটির লেখক মেহেদী হাসান তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকতার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দুর্গম পথচলায় জানা সত্যগুলো পাঠকের সামনে তুলে ধরার একটি ক্ষুদ্র প্রচেষ্টা ‘অপারেশন নেমেসিস’। আশা করি, বইটি পাঠকদের চিন্তার খোরাক জোগাবে।”

ডা. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) জিন্নুরাইন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান।

এ সময় বক্তব্য দেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শিমুল কুমার প্রামাণিক, কবি ও লেখক শরিফ এমদাদ হোসেন, সরকারি ধারাবাশাইল কলেজের শিক্ষক ও লেখক মিন্টু রায়, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মী প্রদ্যোত রায় এবং সাংস্কৃতিক কর্মী আবুল হাসান।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।