Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ৬২ হাজার ট্যাপেন্টাডল ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, আটক ১

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কফ সিরাপসহ ফারুক হোসেন জুয়েল (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কোমলপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যশোরগামী একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া থেকে একটি পিকআপে করে মাদকদ্রব্য যশোরের দিকে নেওয়া হচ্ছে। খবর পেয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদের নেতৃত্বে রাজগঞ্জ এলাকার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়।

পরে কোমলপুর বাজারের চেকপোস্টে সন্দেহজনক পিকআপটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের পেছনের আসনের বিশেষভাবে রাখা স্থান থেকে ৬২ হাজার নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ পিস উইনসরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক ফারুক হোসেন জুয়েল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মৃত ফজলুর রহমানের ছেলে।

উদ্ধার করা মাদকদ্রব্য থানায় নিয়ে সিজার তালিকা করা হয়। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-২৩।

মনিরামপুর থানার ওসি আবু সাঈদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।