Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ

জাবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি, ডেঙ্গু থেকে নিরাপদ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের অঙ্গীকার’ শীর্ষক লিফলেট প্রকাশ ও বিতরণ করা হয়।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।

তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধ এককভাবে কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। এটি রোধ করতে সর্বাগ্রে প্রয়োজন ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। এডিস মশা সাধারণত বাসাবাড়ি বা ক্যাম্পাসের আশপাশে জমে থাকা স্বচ্ছ পানিতে প্রজনন সম্পন্ন করে। তাই মশার প্রজনন ক্ষেত্রগুলো চিহ্নিত করে নিয়মিত ধ্বংস করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান ও কার্যকর উপায়।”

কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, “র‍্যালিতে অংশ নিয়ে চলে গেলাম, তা যেন না হয়। আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত ১০ মিনিট সময় বের করে নিজ নিজ কর্মক্ষেত্র ও আশপাশের জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার রাখতে হবে। আমাদের এই সচেতনতাই পারে দেশ থেকে ডেঙ্গু দূর করতে।”

লিফলেটে এডিস মশার প্রজনন রোধে করণীয়, ডেঙ্গু জ্বরের বিভিন্ন লক্ষণ এবং আক্রান্ত হলে করণীয়সহ জরুরি চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন। এছাড়া রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাপ, মাস্ক ও গ্লাভস পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।