বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিক্রির সময় ৫০ গ্রাম গাঁজাসহ মো. আবু জাহিদ ওরফে জাহিদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর বড়বাড়ি ইউনিয়নের বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌরাস্তা মোড়ল জি মার্কেটে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে মাদক বিক্রির সময় জাহিদকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর পরিহিত প্যান্টের পেছনের পকেট তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবু জাহিদ ওরফে জাহিদ বড়বাড়ি ইউনিয়নের রূপগঞ্জ এলাকার মো. জয়নুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

