Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

মফিজুল ইসলাম, ঝিনাইদহ
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাবেয়া খাতুন রাজধানীর খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তাঁর দুটি কন্যাসন্তান রয়েছে। তাদের বয়স ৮ ও ১৪ বছর।

স্বজনেরা জানান, দুই দিন আগে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন রাবেয়া। শনিবার সকালে ঢাকায় ফেরার জন্য তিনি মোবারকগঞ্জ রেলস্টেশনে যান।

প্রত্যক্ষদর্শী সেলিমা রহমান বলেন, “কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেওয়ার সময় রাবেয়াকে চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করেছিলাম। স্টেশনে থাকা আরও কয়েকজনও তাঁকে সতর্ক করেছিলেন। কিন্তু নিষেধ না শুনে ট্রেনে উঠতে গিয়ে তিনি পড়ে যান।”

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন জানান, রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ওই নারী ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে ওই নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি তাঁর একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।