জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মহদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, আকাশ মোটরসাইকেলযোগে পাঁচবিবি থেকে হিলির দিকে যাচ্ছিলেন। পথে বিএম কলেজের সামনে পৌঁছালে হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

