আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সারাদেশে আওয়ামী লীগের কার্যক্রম ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগের প্রতিবাদে সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাসাসের আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাসাস আশাশুনি উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফ ইমরান টিটোর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সাইদুল ইসলাম, ইয়াসিন হোসেন, ইবাদুল ইসলাম, বাকী বিল্লাহ বাবু, সাদ্দাম হোসেন, সোহাগ হোসেন, মনিরুল ইসলাম, শান্ত, আবু হোসেন আবু, রাকিবুজ্জামান রাকিব, শুভ, আছাদুল, নাজমুল, কুল্যা ইউনিয়ন শাখার আহ্বায়ক হাবিবুল ইসলাম হাবিব, সদস্য সচিব সবুজ হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক কর্মসূচিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।

