Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ৩ মাস মেয়াদী যুব প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

রাকিব চৌধুরী, নবধারা 
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী, নবধারা 

গোপালগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম এবং কেন্দ্রের ৭০তম তিন মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের টুঙ্গিপাড়া মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘গবাদিপ্রাণি, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি’ বিষয়ক এ প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

যুব প্রশিক্ষণ কেন্দ্র, গোপালগঞ্জের ডেপুটি কো-অর্ডিনেটর মো. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, গোপালগঞ্জের উপপরিচালক মো. শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক মো. সাজেদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহিদুল ইসলাম বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। পাশাপাশি প্রশিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থান ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এম এ মতিন। এছাড়া বক্তব্য দেন ডাইনিং কর্মকর্তা ও সিনিয়র প্রশিক্ষক (পশুপালন) রামিম হাসান এবং কোর্স কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক (পশুপালন) তাপস কুমার বর্মন।

বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা তৈরিতে এ ধরনের আবাসিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ-পরবর্তী করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পরে যুব প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত প্রথম ক্রিকেট টুর্নামেন্টের রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে মেডেল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।