Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে অসচ্ছল ও মেধাবী ১৩১ শিক্ষার্থী পেল বাইসাইকেল

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩১ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

মঙ্গলবার (৬ অক্টোবর) কেন্দ্রটির প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (বিআইএফপিসিএল) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি হেড (ডিএইচওপি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উপকূলীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রামপাল ও মোংলা উপজেলায় কোনো মেধাবী শিক্ষার্থী অসচ্ছল থাকলে তাকে আর্থিক সহায়তা করা হবে। উপকূলীয় অঞ্চলের মানুষকে মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দেওয়াই তাদের লক্ষ্য।

বিআইএফপিসিএলের কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এর পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন গ্রামগুলোতে নিরাপদ পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, বিনামূল্যে চিকিৎসাসেবা, হুইলচেয়ার, সেলাই মেশিন, কম্বল ও বাইসাইকেল বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কেন্দ্রটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা (ইন-চার্জ) আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মীজ তামান্না ফেরদৌসী ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম (এইচআর) মো. ওজিউর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।