Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে অতিরিক্ত মজুদের দায়ে ১৪০ বস্তা সার জব্দ, জরিমানা ২০ হাজার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে সরকার অনুমোদিত সার ডিলারের গুদামে অতিরিক্ত মজুদ রাখা ১৪০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সমিতিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকার অনুমোদিত সার ডিলার নুর মোহাম্মদের মালিকানাধীন হাফিজা ট্রেডার্সে নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত সার মজুদের বিষয়টি ধরা পড়ে।

পরে অতিরিক্ত মজুদের দায়ে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত মজুদকৃত ১৪০ বস্তা সার জব্দ করা হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে ও সঠিক সময়ে সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কৃষকের অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।