Nabadhara
ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরী লেপসিয়া বাজারে তুলার গুদামে ভয়াবহ আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকানঘরসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী।

রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকান দুটিতে থাকা তুলা, কাপড়, সুতা, লেপ-তোশক তৈরির মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রবিউল মিয়া জানান, তাঁর গুদামে থাকা প্রায় ১২০ বস্তা তুলা, ১৫০ বান্ডিল কাপড় এবং লেপ-তোশক তৈরির মেশিন পুড়ে গেছে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশের দোকানদার ফিরোজ মিয়ার দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। সেখানে প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়দের ধারণা, বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টসহ স্থানীয় নেতারা দুঃখ প্রকাশ করেন। তাঁরা জানান, স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করবেন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, জেলা কার্যালয়ে সভা থাকায় তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। তবে অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর ও মালামাল পুড়ে যাওয়ার খবর পেয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকারি সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।