Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২, জব্দ ৮২ হাজার টাকা

নড়াইল প্রতিনিধি 
অক্টোবর ১৫, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে প্রতারণার অভিযোগে নড়াইলে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও প্রতারণালব্ধ ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলাউদ্দীন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার ওবাইদুল্লাহর ছেলে মোর্তজা (২৭) এবং নারায়ণপুর গ্রামের কামাল মোল্যার ছেলে লিমন মোল্যা (২৭), যিনি বিকাশ এজেন্ট হিসেবে কাজ করেন।

ওসি জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘বেবি বাইক সপ বিডি’, ‘বেবি বাইক’, ‘কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০’, ‘মিশরীয় মুরগি সেল বাজার ২.০’ ও ‘কম্বল.বিডি’ নামে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে চক্রটি প্রায় দুই বছর ধরে অনলাইনে প্রতারণা করে আসছিল।

পুলিশ জানায়, এক ভুক্তভোগী পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের কাছে প্রতারণার অভিযোগ জানান। পরে জেলা ডিবি পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট অভিযানে নামে। গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।