Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনি পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কালকিনি-ডাসার প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক শৃঙ্খলা ও সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর পরিবার পরিকল্পনা কার্যালয়ের কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত দেখতে পান তিনি। একই কমপ্লেক্সে অবস্থিত দুটি বিভাগের কার্যক্রমের চিত্রে কিছুটা পার্থক্য থাকায় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের কাছে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া মেগা ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান মন্ত্রী। জবাবে কর্মকর্তা জানান, ক্যাম্পেইন সফল করতে ইতোমধ্যে মাসিক সভায় সহকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া জিপিএস ম্যাপ ক্যামেরার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে এবং নিয়মিত হাজিরা নেওয়া হচ্ছে।

এ সময় জানানো হয়, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরপর দুইবার মাদারীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। পাশাপাশি ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

পরিদর্শনকালে মাঠপর্যায়ে দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংশ্লিষ্টরা। এ ছাড়া কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিদ্যমান জনবল সংকটের বিষয়টি মন্ত্রীর নজরে আনেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমের প্রশংসা করেন।

আগামী ডিসেম্বরের মেগা ক্যাম্পেইনের স্লোগান সম্পর্কে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।’

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, এ অর্জন তাঁদের সব সহকর্মীর দীর্ঘদিনের পরিশ্রম ও আন্তরিকতার স্বীকৃতি। ভবিষ্যতেও কাজের শৃঙ্খলা, নিষ্ঠা ও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন।

সবশেষে কার্যালয়ের সার্বিক শৃঙ্খলা, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও অর্জনে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।