Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় শিক্ষানুরাগী খোরশেদ আলম ও স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
নভেম্বর ৬, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

যশোরের শার্শায় বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব খোরশেদ আলম এবং তাঁর সহধর্মিণী মরহুমা ফয়েজ আলমের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি জিরো পয়েন্ট সংলগ্ন আলহাজ্ব খোরশেদ আলম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুম খোরশেদ আলম ২০২০ সালের ৩ নভেম্বর ৯৮ বছর বয়সে ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি যশোর এন্টার ডিস্ট্রিক্ট বাস মালিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাগআঁচড়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বামুনিয়া সোনাতনকাটি কবরস্থানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আলহাজ্ব খোরশেদ আলম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। ব্যবসার পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এলাকার অসংখ্য শিক্ষার্থীকে লেখাপড়ায় উৎসাহিত করার পাশাপাশি আর্থিক সহযোগিতাও করেছেন তিনি। শিক্ষা বিস্তার ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে আছে।

দোয়া মাহফিলে মরহুম দম্পতির ছোট ছেলে এবিএম মাসুদুর আলম উপস্থিত মুসল্লিদের কাছে তাঁর বাবা-মায়ের জন্য দোয়া চান। তিনি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনা পরিষদের সদস্য এবং শার্শা থানা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক।

তিনি বলেন, তাঁর বাবা-মা জীবদ্দশায় মানুষের কল্যাণে কাজ করেছেন। শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তাঁদের অবদান পরিবারের জন্য গর্বের। মহান আল্লাহ যেন তাঁদের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

পরে মরহুম দম্পতির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে আত্মীয়স্বজন, এলাকাবাসী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।