Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিকের জরিমানা ও কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মো. হাবিবকে (৫৫) ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি বিনষ্ট করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে ধানখালীর মৃধা বাড়ির পাশে টিয়াখালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

মো. ইয়াসীন সাদেক জানান, ওই ব্যক্তি ড্রেজার দিয়ে টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ধারায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।