Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার প্রসারে নরসিংদীতে ‘আনন্দ আলপনা’, মিলনমেলায় হাজারো শিক্ষার্থী-অভিভাবক

নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

শিক্ষার প্রসার, সৃজনশীলতা ও নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী মিলনমেলা ‘আনন্দ আলপনা’। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনেরা অংশ নেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী নরসিংদীর পাঁচদোনায় ড্রিম হলিডে পার্কে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস এ আয়োজন করে। অনুষ্ঠানে হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিলনমেলায় নতুন প্রজন্মকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নেওয়া, সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা ও নরসিংদীতে মানসম্মত শিক্ষার প্রসার নিয়েও বক্তব্য দেন বক্তারা।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আরিফ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। এ সময় জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, কবি, গল্পকার ও শিক্ষক ড. মশিউর রহমান মৃধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সমাজের গুণীজনদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।