Nabadhara
ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Link Copied!

নাদিম হায়দার,সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী শিশু নাজমিন আক্তারকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন ওরফে রাজু (৬০)-কে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় এবং সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ ও সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) রতন বৈরাগীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৫টা ৫০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

অভিযানে এসআই মো. রিপন খন্দকার, এসআই রুবেল শিকদার, এসআই রাকিবুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার আনোয়ার হোসেন ওরফে রাজু মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী খারাকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশের এ দ্রুত অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।