Nabadhara
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পূজা পুনর্মিলনী সভাকে ‘গোপন বৈঠক’ প্রচারের প্রতিবাদে আশাশুনিতে সংবাদ সম্মেলন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে দুর্গোৎসর-পরবর্তী পুনর্মিলনী সভাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য। এ সময় পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রণজিৎ কুমার বৈদ্য বলেন, গত ১৪ নভেম্বর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সদর দুর্গা মন্দির প্রাঙ্গণে শুভ বিজয়া পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারীদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো এবং পুরস্কার বিতরণ করাই ছিল ওই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। কিন্তু ঘটনার পাঁচ দিন পর কয়েকটি গণমাধ্যমে অনুষ্ঠানটিকে ‘পূজা উদযাপন পরিষদের ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

এ ধরনের সংবাদে পূজা উদযাপন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

লিখিত বক্তব্য পাঠ শেষে পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমও বক্তব্য দেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।