Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জ সীমান্তে মাদক ও গরু চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে মাদক, ভারতীয় কসমেটিকস ও গরু চোরাচালানের অভিযোগে সরগরম হয়ে উঠেছে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে নিয়মিত চোরাচালান চলার অভিযোগ তুলে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবি ও থানা পুলিশের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, শুরুতে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ধানুয়া কামালপুর বিজিবি কোম্পানি কমান্ডার আবদুল হালিম জানান, সীমান্ত পরিস্থিতি ভালো রয়েছে এবং চোরাচালান অনেকটাই কমেছে। তবে পরে ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামালসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য পণ্য চোরাচালানের অভিযোগ তুলে ধরেন।

তাঁরা অভিযোগ করেন, বকশীগঞ্জ সীমান্তের বৈষ্ণবপাড়া ও দিগলাকোনা পয়েন্ট দিয়ে প্রায় প্রতি রাতেই মাদক বাংলাদেশে প্রবেশ করছে। পাশাপাশি ভারতীয় কসমেটিকস ও গরু চোরাচালানও চলছে। চোরাচালানের মাধ্যমে আনা গরু কর্ণঝোড়া বাজারের ইজারাদারের রসিদ ব্যবহার করে বৈধ করার অভিযোগও সভায় উত্থাপন করা হয়।

গণমাধ্যমকর্মীরা জানান, সীমান্ত থেকে গরু উদ্ধার করা হলেও একটি চক্র দ্রুত কাগজপত্র তৈরি করে সেগুলো বৈধ করার চেষ্টা করে। এ ধরনের প্রক্রিয়া বন্ধের পাশাপাশি চোরাচালান চক্রের সদস্য ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

সভায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে ভুট্টা চাষ নিরুৎসাহিত করতে কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া সম্প্রতি উপজেলার বৈষ্ণবপাড়া থেকে ২১৭ বোতল ভারতীয় মদ এবং সাতানীপাড়া থেকে বিজিবির অভিযানে ১ হাজার ৮৫ বোতল মদ উদ্ধারের বিষয়েও আলোচনা হয়।

সভায় মাদক, গরু ও কসমেটিকস চোরাচালান বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।