Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় শহরের বানিয়া পট্টি থেকে সিনেমা হল রোড পর্যন্ত ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৪০০ মিটার পাকা সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সড়কটি নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রমজান আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, সড়কটির নির্মাণকাজ শেষ হলে এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে আসবে। পাশাপাশি শহরের যান চলাচল আরও সহজ ও স্বাভাবিক হবে। এ সড়ক নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।