খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে ৫০ জন দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা এবং লতিফা মনফর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মেন্দিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা মডেল মসজিদের ইমাম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আবু দাউদ আমিনী। প্রধান অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মো. আব্দুল্লাহ জাবেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন মেন্দিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. জাকির হোসেন চৌধুরী দুলাল, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, হাফেজ মাওলানা মো. সুলায়মান ও মো. আবু হুরায়রা।
এ সময় খালিয়াজুরী মডেল মসজিদের মুয়াজ্জিন মো. শরীফুজ্জামান, খাদেম আব্দুল কদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

