Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আন্ত ফ্লোর ফুটবল খেলা অনুষ্ঠিত

রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধিঃ
আগস্ট ৫, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে শহীদ মাহবুব ও শহীদ অধ্যাপক সন্তোষ ছাত্রাবাসের আয়োজনে আন্ত ফ্লোর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৫ আগস্ট) সকালে শহীদ মাহবুব ও শহীদ অধ্যাপক সন্তোষ ছাত্রাবাসের আয়োজনে তৃতীয় ফ্লোর বনাম পঞ্চম ফ্লোরের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন প্রফেসর মো: ওয়াহিদ আলম লস্কার অধ্যক্ষ সরকারি বঙ্গবন্ধু কলেজ, প্রফেসর ডঃ মো: মহব্বত আলী উপাধ্যক্ষ, প্রফেসর অচিন্ত্যকুমার বালা বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান, মোঃ হাবিবুর রহমান বিভাগীয় প্রধান অর্থনীতিবিভাগ, শহীদ মাহবুব ও শহীদ অধ্যাপক সন্তোষ ছাত্রাবাসের হল সুপার প্রদীপ ভক্ত ও মো: অলিউল্লাহ, এছাড়া উপস্থিত ছিলেন, নিউটন মোল্লা সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখা, এস এম দ্বীন ইসলাম সাবেক সভাপতি সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ।

খেলায় তৃতীয় ফ্লোর ৩-০ গোলে পঞ্চম ফ্লোরকে হারিয়ে জয়লাভ করে।

অধ্যক্ষ প্রফেসর ওয়াহিদ আলম লস্কার বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ক্রীড়াঙ্গনের এক অগ্রসৈনিক ছিলেন। ছাত্রদের মাঝে খেলা ধুলার আগ্রহ সৃষ্টির মাধ্যমে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরির জন্য এ আন্ত ফ্লোর ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।