নড়াইলের লোহাগড়ার করফায় বাংলাদেশ সেনাবহিনীর পক্ষ থেকে ৮০০ পরিবারের অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জিওসি,৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ,যশোর এরিয়া এর সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই সহায়তা সামগ্রী বিতরণ কার্যক্রম আয়োজন করে।
এলাকার ৮০০ পরিবারের মাঝে এই সহায়তা সামগ্রীর প্রদান করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল,ডাল,চিড়া/মুড়ি তৈল,মসলা এবং পানি। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, লেঃ কর্ণেল নাজমুন্নাহার, পিএসসি, অধিনায়ক ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সহ যশোর সেনানীবাসের একাধিক সেনা সদস্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

