Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর ধোপাডাঙা চাঁদপুরে গণধর্ষণের আসামি স্বাধীন গ্রেফতার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গত ২২/০৮/২০২২ তারিখ কাদেরদি এলাকার শামীম মোল্লার পঞ্চম শ্রেণি পড়ুয়া নাবালিকা কন্যাকে ধোপাডাঙা বাজার থেকে মো:স্বাধীন (২৪), পিতা: মো:তিজা শেখ, গ্রাম; ধোপাডাঙ্গা, থানা কোতোয়ালী ,জেলা ফরিদপুর সহ আরো ৩-৪ জন ডাক্তারের চেম্বার থেকে ফেরার পথে ওই পঞ্চম শ্রেণি পড়ুয়া নাবালিকা বালিকা কে জোরপূর্বক অপহরণ করে একটি পিকাপ এ করে ধরে নিয়ে যায়।
রাত অনুমান দশটার দিকে খালিশপুর গ্রামের একটি মেহেগুনি বাগানের ভিতরে পালা ক্রমে চার পাঁচ জন গণধর্ষণ করে এবং ভ্যান গাড়ি চাপা দিয়ে ভিকটিমকে প্রাণনাশের চেষ্টা করে।
 এ সংক্রান্তে ভিকটিমের বাবা শামীম মোল্লা ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে যার মামলা নাম্বার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)৩০ ধারা তারিখ ২৬/০৮/২০২২।
 উক্ত মামলাটি তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব আবুল খায়ের।
তদন্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে আলাপ হলে তদন্ত কর্মকর্তা জানান গত ৭/৯/২০২২ তারিখ নারায়ণগঞ্জ বন্দর থানার এলাকা থেকে উক্ত মামলার প্রধান আসামি স্বাধীন কে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল খায়েরের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গ্রেফতার করে ফরিদপুর নিয়ে আসে এবং এই মামলার বাদী ও ভিকটিম গ্রেফতারকৃত আসামিকে সনাক্ত করে এবং উক্ত মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে ।
 এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামিকে কোর্টে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।