গাজীপুরের কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীনসংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ, উপজেলা প্রকল্পকর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ৫ দফা দাবীতেকর্মবিরতি পালন করছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত্ম কর্মস্থলে কর্মবিরতি পালন করছেনতারা।
এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মনিরম্নল ইসলাম শোভনবলেন, গত ১১ সেপ্টেম্বর রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরেরসংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ দূর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরে সংবাদ সম্মেলন করেন। এ সময় ১২ হতে ১৫সেপ্টেম্বর (সোমবার হতে বৃহস্পতিবার) দেশের সকল উপজেলা, জেলাও অধিদপ্তরে অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা করেন। তারই অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়েরকর্মকর্তা ও কর্মচারীগণ কল্যাণ পরিষদের কর্মসূচী অনুয়ায়ীকর্মবিরতি পালন করছি। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত্মসকল সেবা প্রদান বন্ধ রয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয়প্রধানমন্ত্রীর বরাবর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে। এরমধ্যে আমাদের ৫ দফা দাবী আদায় না হলে আগামী ১৭ সেপ্টেম্বর(শনিবার) পূনরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্তকর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের সভায় আগামী দিনেরকর্মসূচী ঘোষণা করা হবে।
আমাদের ৫ দফা দাবী সমূহঃ ১।দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্ত্মাবিত জনবলকাঠামো ও নিয়োগবিধি বাস্ত্মবায়ন। ২। জেলা ত্রাণ ওপূনর্বাসন কর্মকর্তা (জিআরআরও) পদ আপগ্রেডেশন। ৩।উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। ৪।সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদেরপদনাম পরিবর্তন। ও ৫। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকলশূন্য পদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণকরতে হবে।

