Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে

শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুঁড়িয়া গ্রামের বিলের মধ্যে পানিতে ভাসমান অজ্ঞাত যুবকের  পরিচয় পাওয়া গেছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম আলমগীর ফকির (৩৫)। তিনি কোটাকোল ইউনিয়নের কোটাকোল গ্রামের মৃত আলী ফকিরের ছেলে।

মরদেহের চোখ দু’টি পচে গেছে। কানের কিছু অংশসহ শরীরের অন্য স্থানেও পচন ধরেছে। তবে শরীরে আঘাতের তেমন চিহৃ দেখা যায়নি। মরদেহের ময়না তদন্ত শেষে নড়াইল সদর হাসপাতাল মর্গে থেকে পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক পাচুঁড়িয়া গ্রামের বিলের মধ্যে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মরদেহ পানিতে ভাসতে দেখে। এলাকাবাসী পুলিশকে সংবাদ দিলে লোহাগড়া থানা পুলিশ দুপুরে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দীন নবধারা কে বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে এটি হত্যাকান্ড কি না। তবে কেউ এখন ও অভিযোগ করতে আসেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।