Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আনছর আলী

শাকিল আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে রূপগঞ্জ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আনছর আলী । নারায়ণগঞ্জ জেলা পরিষদের রূপগঞ্জ ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী হিসাবে এ মনোনয়নপত্র জমা দেয়।

বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমানের কাছে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া,রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী,যুবলীগ নেতা মুরাদ হাছান, নুরুজ্জামান।উল্লেখ্য ইভিএম পদ্ধতিতে নারায়ণগঞ্জসহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোট গ্রহণ আগামী ১৭ অক্টোবর । ভোট গ্রহণ সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত চলবে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।