Nabadhara
ঢাকাশনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে সমাবেশ,শোভাযাত্রা ও আলোচনা সভা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করনে সম্প্রীতি সমাবেশ,র‌্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় কচুয়া উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম তারেক সুলতানের নেতৃত্বে সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করনে কচুয়া উপজেলা পরিষদের উদ্যোগে শেখ তন্ময় মিলনায়তন থেকে একটি র‌্যালি বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশ,র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ আহমেদ,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়কারী, নিকেতন সেবা সংস্থার চেয়াারম্যান ইউনুস শিকদার,কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান,মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ পঙ্কজ কান্তি অধিকারী, ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ কুমার মল্লিক,কচুয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল রানী,সহ কচুয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশ বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।