কচুয়া বাজারের ২টি সার ও কীট নাশকের দোকানে গলানো সার বিক্রির অপরাধে,সার বিক্রির হালনাগাদ মূল্য তালিকা না থাকা ও সার বিক্রয় রশীদ হালনাগাদ না থাকার অপরাধে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায় আজ সকালে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে কচুয়া বাজারে এই অভিযান চালানো হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেড এসএম তারেক সুলতান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। কচুয়া বাজারের সার ও কীট নাশক বিক্রেতা দুলাল সাহা ও রমা প্রসাদ ঘোষ কচুয়ার কৃষকদের নিকট গলানো সার বিক্রি করে, তাছাড়া তাদের দোকানে সার বিক্রির হালনাগাদ মূল্য তালিকা ও তাদের দোকানে সার বিক্রয় রশীদ হালনাগাদ না থাকার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেড এসএম তারেক সুলতান ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

