Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে বীর মুক্তিযোদ্ধা আলতাফ হাওলাদার কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকি উপজেলা পাংগাসিয়ার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হাওলাদার কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না….রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শুক্রবার সকাল ৯ টায় পাঙ্গাসিয়া তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুমকি থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরে তাকে পারিবারিক করস্থানে সমাহিত করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিস আল ইমরান, এস আই সাকায়েত, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ খলিলুর রহমান মোহন , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আংগারিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মুর্তজা শুকুর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধ আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার প্রমূখ।
এ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা বৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য বৃন্দ, সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানা গেছে মৃত্যুকালে তিনি স্ত্রী ছয় ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।