Nabadhara
ঢাকাসোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে আইন শৃঙ্খলা সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত আইন শৃংখলা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপ পুলিশ পরিদর্শক আরিফুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, সিকদার উজির আলী, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, মোল্লাহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফুল্য কুমার মন্ডল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশীষ বসু প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।