Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকা‌ঠি‌তে বিশ্ব পর্যটন দিবস পালন

 স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নেছারাবাদে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন স্বরূপকাঠী (টুয়াস)এর আয়োজনে এবং বাংলা‌দেশ ট্যু‌রিজম বো‌র্ডের সহকা‌রি প‌রিচালক মা‌‌হিবুল ইসলা‌মের সহ‌যো‌গিতায় বিদসটি পালন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার কুড়িয়ানা খালে নৌকায় পর্যটক বহনকারীদের নিয়ে র‌্যালী করা হয়। ঘন্টা ব্যাপী নৌ-র‌্যালিতে নৌকা ও ট্রলারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ পাঁচশতাধীক লোক অংশ নেয়।

র‌্যালি শেষে স্বাগত বকৃতা করেন আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের নন্দিত চেয়ারম্যান মিঠুন হালদার, স্বরূপকাঠী প্রেসকাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন স্বরূপকাঠী (টুয়াস)এর আহবায়ক সাংবাদিক মো. আসাদুজ্জামান প্রমুখ। এসময় বক্তারা ব‌লেন ব্যাক ওয়াটার্স হি‌সে‌বে প‌রি‌চিত স্বরূপকাঠি উপজেলার ৩১টি ভাসমান বাজা‌রের অপরুপ সৌন্দর্যের কারনে ইতিপূর্বে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত লাভ করেছে দেশ বি‌দে‌শে। স্বরূপকা‌ঠির ঐ‌তিহ্য বাংলার আ‌পেল খ্যাত কু‌ড়িয়ানার পেয়ারা ও পেয়ারা বাগান,গগন এলাকার ৫/৬ ফিট পা‌নির উপ‌রে ভাসমান সব‌জি চারা উৎপাদন, আকলম ও মাহমুদকা‌ঠির ফল ও ফু‌লের চারা উৎপাদন,বল‌দিয়ার বিন্না গ্রা‌মের ক্রি‌কেট ব্যাট তৈরীর কারখানা,জলাবা‌ড়ির হেমলতা ব্রিজ ও জ‌মিদার বা‌ড়ি, সু‌টিয়াকা‌ঠিতে না‌রি‌কে‌লের ছোবরা দি‌য়ে বানা‌নো ইন‌ডোর ক্রি‌কেট পিচ এর কারখানা, সোহাগদ‌ল ও সু‌টিয়াকা‌ঠির পা‌পোষ কারখানা, না‌রি‌কে‌লের ছোবরা কারখানা,স্বরূপকা‌ঠির ৪১০ টি ছো‌টোবড় খাল সহ বাংলার সু‌য়েজখাল হি‌সে‌বে প‌রি‌চিত গাবখান চ্যা‌নেল, স্বরূপকা‌ঠির মাঝখান থে‌কে ব‌য়ে চলা অপরুপ সন্ধা নদী এছারা কা‌লিগঙ্গা ও বেলুয়া নদী দেখ‌তে প্র‌তিবছর হাজার হাজার পর্যটক আ‌সে স্বরূপকা‌ঠি‌তে।

এসব পর্যটক‌দের স‌র্বোচ্চ সেবা নি‌শ্চিত করার ল‌ক্ষে গ‌ঠিত হ‌য়েছে ট্যুর অপা‌রেটর এ‌সো‌সি‌য়েশন স্বরুপকা‌ঠি (ট্যুয়াস)।ট্যুয়া‌সের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ,সদস্য আ‌মিনুল ইসলাম,সদস্য আ‌নোয়ার হো‌সেন সদস্য মোঃ মামুন এর সা‌থে উপ‌স্থিত ছি‌লেন দ‌ক্ষিন বঙ্গ টু‌রিজ‌মের সর্বপ‌রি‌চি‌তি মুখ এবয় প্রকৃ‌তির ঝাড়ুদার হি‌সে‌বে খ্যাত সাংবাদিক মো. আরিফুর রহমান, দৈনিক ভোরের ডাক পত্রিকার স্বরূপকাঠী প্রতিনিধি মো. রুহুল আমীন, মো. আনেয়ার হোসেন, মো. আজিজুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।