Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় অজ্ঞাতনামা নারীর মরদেহের পরিচয় মিলেছে

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা নারীর মরদেহের  পরিচয় মিলেছে। তার নাম মনোয়ারা বেগম (৫১) বলে জানা গেছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অলংকারপুর গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী তিনি। মৃতের ছেলে হুমায়ুন কবির ও চাচা সালাম মন্ডল তাকে সনাক্ত করেছেন।

মৃতের স্বজনরা জানান, মানসিক ভারসাম্যহীন মনোয়ারা বেগম ২৫ সেপ্টেম্বর দুপুরে পার্শ্ববর্তী গড়াই নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে বিভিন্ন স্থানে খুজাখুঁজি করে না পেয়ে মিডিয়ার মাধ্যমে জানতে পারেন কালিয়ার বারোই পাড়া শ্মসান ঘাটে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অতঃপর বালিয়াকান্দি থানায় একটি মিসিং ডায়েরী করে কালিয়া থানায় আসেন।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসমীম আলম নবধারা কে বলেন, এ ঘটনায় কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং- ২৩। ময়না তদন্ত শেষে মরদেহের তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।