Nabadhara
ঢাকাশনিবার , ৮ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় মধুমতি নদীতে নৌকা বাইচ

এস এম শরিফুল ইসলাম নড়াইল
অক্টোবর ৮, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাঙালির ঐতিহ্য লালন করতে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর হাট এলাকায় মধুমতি নদীতে উপজেলার শিয়রবর গ্রামবাসীর উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দ’ুপাড়ে মানুষের ঢল নামে মধুমতি নদীর তীরে। কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় মাইক দিয়ে প্রচার প্রচারণা চালানোর কারণে গ্রামের মানুষ ছাড়াও শহর থেকে অসংখ্য মানুষ ভীড় জমায় মধুমতি নদীর তীরে।

গত শুক্রবার (৭ অক্টোবর) বিকালে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্ধোধন করেন,শালনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. লাবু মিয়া। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন, ইউপি সদস্য মো. কামাল শেখ, ডাবলু মোল্যা, তোতা মোল্যা প্রমুখ। উপজেলার শালনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনিচুর রহমান ধলু বলেন, এই মধুমতি নদীতে যুগ যুগ ধরে নৌকাবাইচ প্রতিযোগিতা চলে আসছে। প্রতি বছর বন্যার পানি কমতে শুরু করলে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।