Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত দুই সদস্যকে সংবর্ধনা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত ০৪নং ওয়ার্ডের (কোটালীপাড়া) সদস্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল ও সংরক্ষিত ০২নং ওয়ার্ডের  (কোটালীপাড়া, টুঙ্গিপাড়া) মহিলা সদস্য শ্রাবনী খানমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার বান্দল গ্রামে নির্মিত মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের হলরুমে বসে এ সংবর্ধনা প্রদান করা হয়।
মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ নবনির্বাচিত এই দুই সদস্যকে সংবর্ধনা দেন।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বশির আহম্মেদ, ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ হিরো উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।