Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে – বস্ত্র ও পাটমন্ত্রী

Link Copied!

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। শিক্ষার উন্নয়নে যত কাজ হয়েছে শুধু আওয়ামীলীগ সরকারের আম‌লেই হয়েছে। অতী‌তে কোন সরকা‌রের আম‌লে শিক্ষার উন্নয়‌নে কোন কাজ হয় নি।”

বৃহস্প‌তিবার (২০ অ‌ক্টোবর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মা‌ঝিনা এলাকায় মাঝিনা মৌজার আহমাদিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার নব‌নি‌র্মিত চার তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উ‌দ্বোধন এবং মাঝিনা মৌজার বায়তুল মামুর এ‌তিমখানা ও মোহাম্মদিয়া হা‌ফে‌জিয়া মাদরাসার ভি‌ত্তি প্রস্তর স্থাপন ও মিলাদ মাহ‌ফিল অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উ‌ল্লেখ ক‌রে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও ব‌লেন, “আওয়ামী লীগ সরকারের সুন্দর শিক্ষানীতির জন্যে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্র‌তি‌টি স্কুল, ক‌লেজ, মাদরাসায় নতুন নতুন ভবন হ‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা শিক্ষা‌কে ভা‌লোবা‌সেন। এজনই তিনি শিক্ষার প্র‌তি এ‌তো গুরুত্ব দি‌য়ে‌ছেন। তাই শিক্ষার উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী ব‌লেন, “রূপগ‌ঞ্জের কা‌য়েতপাড়া ইউ‌নিয়‌নের মানুষ আগে নৌকায় চলাচল কর‌তো। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর কা‌য়েতপাড়া ইউ‌নিয়‌নে এ‌কের পর এক রাস্তা হ‌য়ে‌ছে; ব্রীজ, কালভাট নির্মান হ‌য়ে‌ছে। এখন আর কা‌য়েতপাড়া ইউ‌নিয়‌নের জনগন‌কে নৌকা যো‌গে চলাচল কর‌তে হয় না, গাড়ী‌তে চলাচল কর‌তে পা‌রে। এটাই হ‌চ্ছে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উন্নয়ন। এভা‌‌বে এ‌কের পর এক উন্নয়‌নের মাধ্য‌মে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত ধ‌রে বাংলা‌দেশ ২০৪১ সা‌লের আগে উন্নত সমৃদ্ধ দে‌শে প‌রিনত হ‌বে।

“কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী’র সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, মাঝিনা মৌজার আহমাদিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল ম‌জিদ মোল্লা, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হো‌সেন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক ভুঁইয়া,আব্দুল মতিন ভূঁইয়া, মানিক আহমেদ,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী আলমগীর হোসেন কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নামজুল খন্দকার জয় সহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।