Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ১৯ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ২৫, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে সিত্রাংয়ের প্রভাবে ঢাকা-মাওয়া-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে নাকশী মোড়ে বটগাছ উপড়ে রাস্তার উপর পড়ে থাকার কারনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বটগাছটি রাস্তা উপর থেকে অপসারণ করতে প্রায় ১৯ ঘণ্টা সময় লাগে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সিত্রাংয়ের প্রভাবে নড়াইলের মাদরাসার নাকশী এলাকায় বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-কালনা –নড়াইল-বেনাপোল মহাসড়কে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাছটি পড়ে যায় বলে স্থানীয়রা জানায়। এ কারণে ঢাকা বেনাপোলগামী যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্সসহ সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। নড়াইল জেলা প্রশাসন,জেলা পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগীয়তায় উপড়ে যাওয়া বটগাছটি কে অপসারণ করতে সময় লাগে ১৯ ঘণ্টা।

এ দিকে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, দুপুর ২ টার দিকে গাছ কেটে অপসারণের পর সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।