Nabadhara
ঢাকাশনিবার , ৫ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এস এস শরিফুল ইসলাম,নড়াইল
নভেম্বর ৫, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

উৎসবমুখর পরিবেশে নড়াইল জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমি চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন-সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা।

তিনি বলেন, দেশ ও রাষ্ট্রের প্রয়োজনে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ। তাই দেশবাসীর প্রয়োজনে এবং অর্থনীতিকে বাঁচাতে জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দিবে। জাতীয় পার্টি অতীতে সুন্দর ও সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছে। তাই জাতীয় পার্টিকে জনগণ আবারো ক্ষমতায় দেখতে চায়।

এছাড়া প্রধান বক্তা ছিলেন-জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল হক, বিশেষ অতিথি চেয়ারম্যানের আরেক উপদেষ্টা নাজনিন সুলতানা, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু ও শেখ আলমগীর হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি ও এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের হোসেন, জাতীয় কৃষক পার্টির ভাইস চেয়ারম্যান শেখ জামালসহ অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন শিকদার হাদিউজ্জামান ও মিলন কুমার মল্লিক। সম্মেলনে জেলার তিনটি উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।