Nabadhara
ঢাকাশনিবার , ৫ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নানা আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন“এই শ্লোগানকে সামনে রেখে কচুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস পলিত হয়। ৫ নভেম্বর শনিবার সকাল ০৯টায় জাতীয় সঙ্গীত শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অধিদপ্তর ও সমবায়ীবৃন্দের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার পুর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার সমবায়ীদের নিয়ে ১টি র‌্যালী বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা চত্তরে এসে শেষ হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর আহবায়ক মীর আওসাফুর রহমান মারুফের সঞ্চলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: আমজাদ হোসেন, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,সমব্যায়ী মো: মারুফ খান, রাধা রানী দাস, সহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদক বৃন্দ।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সাংবাদিক সূর্য চক্রবর্তী, সাংবাদিক উজ্জল কুমার দাস, সাংবাদিক শিকদার সাইদুল ইসলাম, সাংবাদিক মো: হুমাউন সহ উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি সম্পাদক ও সমব্যায়ীবৃন্দ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।