Nabadhara
ঢাকারবিবার , ৬ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ১৪৪ পরীক্ষার্থী

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
নভেম্বর ৬, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৫হাজার ৫শ৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫হাজার ৪শ ২০ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর অধিকাংশই ছাত্রী।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪ হাজার ৬শ ৩৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪ হাজার ৫শ ৩৬জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন।

এইচএসসি ভোকেশনালে ৭৭ জন পরীক্ষার্থীর সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ব্যবসায় ব্যবস্থাপনায় ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। আলিম পরীক্ষায় ৩২০জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২২জন।

এদিকে পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, নকলমুক্ত ও শান্তিপুর্ণ পরিবেশে প্রথম দিন পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।