Nabadhara
ঢাকারবিবার , ৬ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কৃষকের বসত বাড়ী পুড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি

এস এম শরিফুল ইসলাম ,নড়াইল
নভেম্বর ৬, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার ফকিরের চর গ্রামের কৃষক শুকুর জোমাদ্দারের দুটি বসতঘর আগুনে পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে , উপজেলার ইতনা ইউনিয়নের ফকিরের চর গ্রামের কৃষক শুকুর জোমাদ্দারের বসত বাড়ীতে গতকাল রোবিবার দুপুরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে। আগুনে দুটি টিনের ঘর, ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা, ৭০ মন পাট,ধান, ফ্রিজ, খাট-আলমারীসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে লোহাগড়া থকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থানে পৌছানোর আগেই আগুনে ঘরে থাকা সবকিছু পুড়ে যায়।

এ ব্যাপারে লোহাগড়া ফায়ার সার্ভিস কর্মীরা বলেন, ঘটনাস্থলে পৌছানোর আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।