চিতলমারীতে গতকাল রবিবার দুপুরে থানা পুলিশের সহযোগিতায় ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার ভ্রাম্যমান আদলতে ২ মাদকসেবীকে পাঁচশ টাকা জরিমানাসহ ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
দন্ডপ্রপ্তরা হলেন, উপজেলার শান্তি খালি গ্রামের নজরুল শেখের ছেলে মোঃ জসিম শেখ(২৬) ও মৃত হাসিবুল মোল্লার ছেলে সজিব মোল্লা( ২২)।চিতলমারী থানার উপ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

