নড়াইলের চিত্রা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে নড়াইল সদর থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে এলাকাবাসী সদর উপজেলার বিজয়পুর-বেনাডোব খেয়া ঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান নবধারা কে বলেন, ওই নারীর বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে মারা গেছেন তিনি। মরদেহের শরীরে কোনো ক্ষত চিহ্ন রয়েছে কি না, তা এখনও বোঝা যাচ্ছে না। নড়াইল সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

