Nabadhara
ঢাকাবুধবার , ৯ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক শেখের দাফন সম্পন্ন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কালিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রাজ্জাক শেখ। দীর্ঘদিন রোগ ভোগের পর ৮ নভেম্বর (মঙ্গলবার) রাতে তিনি ইন্তেকাল করেন। ৯ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় উপজেলার পহরডাঙ্গা মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাযা শেষে গার্ড অফ ওনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় সরসপুর-পহরডাঙ্গা কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হালিম শেখ, নড়াগাতি থানার ওসি ( তদন্ত) আব্দুল গফুর, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম শিকদারসহ ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাগণ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৯ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।