Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ টি দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সোহেল রানা বাবু,জেলা প্রতিনিধি, বাগেরহাট
নভেম্বর ১০, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের শরণখোলা উপজেলার সদর রায়েন্দা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

বুধবার (৯ নভেম্বর)দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড়ে একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।ভয়াবহ আগুনে মোবাইল ফোন, ঔষধ ও মুদিমনিহারী দোকানসহ ১৪টি দোকানের সমূদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শরণখোলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা ব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দোকান মালিকরা জানান আগুনে তাদের কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। হাওলাদার ফার্মেসীর মালিক মাইনুল ইসলাম টুকু বলেন, আগুনে তার ফার্মেসীর ১৪ লক্ষাধিক টাকার জীবন রক্ষাকারী ঔষধ পুড়ে ছাই হয়েছে।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আহতাব আলী নবধারা কে বলেন , বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডের কারণ হতে পারে বলে তার ধারণা এবং তদন্ত ছাড়া প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব বলা যাবে না ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।