Nabadhara
ঢাকাশনিবার , ১২ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

সোহেল রানা বাবু, জেলা প্রতিনিধি, বাগেরহাট
নভেম্বর ১২, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা তানু ভূঁইয়া নিহত হয়েছে। ১১ ই নভেম্বর শুক্রবার রাত পৌঁনে দশটার দিকে শহরের নাগেরবাজার বাসাবাটী এলাকার বগা ক্লিনিক সংলগ্ন চার রাস্তার মোড়ে দুর্বৃত্তরা খুব কাছে থেকে তাকে গুলি করলে ৪ টি গুলি এপিঠ ওপিঠ হয়ে বেরিয়ে যায়।

এসময়ে স্হানীয়রা তাকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট রাজিয়া নাসের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্হায় সে মারা যায়। ঘটনার পর থেকে বাগেরহাট শহরে থমথমে অবস্হা বিরাজ করছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান বাগেরহাট সদরের নাগেরবাজার-বাসাবাটী এলাকার মৃতঃ আঃ রব ভূঁইয়ার ছেলে জেলা স্বেচ্ছাসেবক দল এর সাবেক সাধারন সম্পাদক তানু ভূঁইয়া(৩৫) কে একই এলাকার টুটুল শেখ এর ছেলে ফরিদ (২৯) পূর্ব শত্রুতার জের ধরে বাসাবাটী-নাগেরবাজার বগা ক্লিনিক সংলগ্ন চৌরাস্তার মোড় এলাকায় গুলি করে।

পরে স্হানীয়রা তানু ভূঁইয়াকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট রাজিয়া নাসের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্হায় সে মারা যায়। গুলিতে নিহত তানু ভূঁইয়ার নামে বিভিন্ন সময়ে দায়েরকৃত আটটি মামলা এবং ফরিদের নামে হত্যা মামলা সহ পাঁচটি মামলা রয়েছে।তিনি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট আসামী ফরিদকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে।লাশ বাগেরহাট মর্গে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গহনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।